ads

মঙ্গলবার , ১৮ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিড়ি শিল্পের উপর অধিক করারোপ প্রত্যাহারসহ ৮ দফা দাবিতে শেরপুরে বিক্ষোভ-সড়ক অবরোধ

খবর টি পড়েছেন : ১৫৬
বিড়ি শিল্পের উপর অধিক করারোপ প্রত্যাহারসহ ৮ দফা দাবিতে শেরপুরে বিক্ষোভ-সড়ক অবরোধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিড়ির ওপর শুল্ক কমিয়ে বিড়ির দাম কমানো, বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণাসহ ৮ দফা দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ১৮ জুন মঙ্গলবার দুপুরে শহরের নবীনগর বাস টার্মিনালসংলগ্ন শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে ওই বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। সড়ক অবরোধকালে বিড়ি শ্রমিকরা রাস্তায় বসে পড়লে প্রায় আধাঘণ্টা শেরপুর-ময়মনসিংহ-ঢাকা সড়কের সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। পরে শ্রমিকরা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেয়।
ওইসময় বক্তব্য রাখেন জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি তালাত মাহমুদ, জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ঠান্ডা, শ্রমিক নেত্রী সুমিতা দেবী প্রমুখ। এর আগে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। মানববন্ধনে শ্রমিকরা সরকারের কাছে তাদের ৮ দফা দাবি পূরণের মধ্যে বিড়িকে কুটির শিল্প ঘোষণারও দাবি জানায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে নিটল-নিলয় মটরস এক্সপ্রেস শো-রুম উদ্বোধন পরবর্তী সংবাদ নকলায় উপজেলা চেয়ারম্যান পদে বোরহান, ভাইস-চেয়ারম্যান পদে সারোয়ার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads