স্টাফ রিপোর্টার ॥ সুপ্রী কোর্টের হাইকোর্ট ডিভিশনে নিষিদ্ধ হওয়া ভোগ্যপণ্য বিক্রি বন্ধে শেরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ১৩ জুন বৃহস্পতিবার বিকেলে শহরের নয়ানীবাজার এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন ও অহনা জিন্নাতের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। ওইসময় ৬টি প্রতিষ্ঠানে ১৩ হাজার ৫শ টাকা জরিমানা আদায় ও আগামী ৩ দিনের মধ্যে ওইসব বিক্রয় নিষিদ্ধ পণ্য সরানোর নির্দেশ দেওয়া হয়। অভিযানকালে শেরপুর চেম্বার অব কমার্সের প্রতিনিধি ও নয়ানীবাজার কমিটির সভাপতিসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন ওই ভ্রাম্যমাণ আদালতে সত্যতা নিশ্চিত করে শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।























