নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন পৌর শহরের মাংস ব্যবসায়ীদের সাথে নিরাপদ মাংস নিশ্চিতকরনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে তার সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, পৌর শহরসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে মাংস ব্যবসায়ীরা মাংস বিক্রি করে আসছেন। কিন্তু অনেক সময় লক্ষ করা যায় দুর্বল ও রোগাক্রান্ত পশু জবাই করে ওই মাংস বিক্রি করে থাকেন ব্যবসায়ীরা। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকী স্বরুপ। তাই ভোক্তা সাধারণ যাতে নিরাপদ মাংস খেতে পারে সে লক্ষে তাদেরকে সচেতন করা হয়েছে। অন্যথায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথাও এসময় জানানো হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, মাংস ব্যবসায়ীদের সাথে নিরাপদ মাংস নিশ্চিতকরনের লক্ষে ফলপ্রসু আলোচনা করা হয়েছে। এর ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ওইসময় পৌর শহরের ১০ জন মাংস ব্যবসায়ী উপস্থিত ছিলেন।























