ads

শুক্রবার , ১৪ জুন ২০১৯ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় এক এসআইকে প্রত্যাহার

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৪, ২০১৯ ৮:২৪ অপরাহ্ণ

বিভিন্ন সংগঠনের নিন্দা জ্ঞাপন ও শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলায় অন্তঃসত্ত্বা গৃহবধূ ডলি খানমকে (২২) গাছে বেঁধে বর্বরোচিতভাবে নির্যাতনের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুককে প্রত্যাহার ও জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নির্দেশে তাঁকে (ওমর ফারুক) থানা থেকে প্রত্যাহার করা হয়। ১৪ জুন শুক্রবার দুপুরে পুলিশ সুপার আশরাফুল আজীম ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

এদিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গৃহবধূ ডলি খানমকে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন ও দায়ীদের শাস্তি দাবি করা হয়েছে।
জানা যায়, পুলিশের প্রাথমিক তদন্তে গত ১০ মে নকলা উপজেলার কায়দা এলাকায় সংঘটিত নির্যাতনের ঘটনার দিন এসআই ওমর ফারুকের দায়িত্ব পালনে অবহেলার সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার রাতে এসপি তাঁকে (ওমর ফারুক) থানা থেকে প্রত্যাহার ও পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে এ নির্দেশ কার্যকর হয়।
বৃহস্পতিবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম এহছানুল মামুন ও নকলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান কায়দা এলাকার বাড়িতে গিয়ে নির্যাতনের শিকার গৃহবধূ ডলি খানম ও তাঁর স্বামী মো. শফিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দুই কর্মকর্তা জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের প্রতি দুঃখ ও সহমর্মিতা প্রকাশ করেন এবং ন্যায়বিচার, স্বাস্থ্যসেবা, নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এতে পরিবারটি স্বস্তি প্রকাশ করে।
এদিকে বাংলাদেশ মানবাধিকার কমিশন, শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া ও বাংলাদেশ মহিলা পরিষদ, জেলা শাখার সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী পৃথক বিবৃতিতে গৃহবধূ ডলি খানমকে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে এর সঙ্গে জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসঙ্গে দায়িত্ব পালনে অবহেলাকারী পুলিশ কর্মকর্তাদের আইনানুযায়ী শাস্তি দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে নকলা থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সজীব রহমান বলেন, মামলার এজাহারভুক্ত আসামি নাসিমা আক্তারকে ইতোমধ্যে গ্রেফতার ও আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত ১০ মে নকলার কায়দা এলাকায় গাছে বেঁধে প্রতিপক্ষের নির্যাতনের ফলে ৩ মাসের অন্তঃসত্ত্বা ডলি খানমের গর্ভপাত ঘটে। ওই ঘটনায় ডলি বাদী হয়ে নকলা থানায় ও তাঁর স্বামী শফিউল্লাহ বাদী হয়ে শেরপুরের সি.আর আমলী আদালতে দুটি পৃথক মামলা করেন।

Need Ads
error: কপি হবে না!