স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার এবিএম রুহুল আমিন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। তিনি ২৭ মে সোমবার বিকেলে শহরের কালিরবাজার বটতলাস্থ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার প্রয়াত হাবিব উল্লাহ’র জ্যেষ্ঠ পুত্র, আফসর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা হোসনেআরা ইতির স্বামী ও নাক,কান, গলা বিভাগের ডাঃ রিয়াদ হাসানের শ্বশুর। রাত পৌণে ৮টায় তেরা বাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় প্রথম ও শ্রীবরদী উপলোর কুড়িকাহনীয়া গ্রামের এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশল একেএম ফজলুল হক চাঁন, জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর পৌসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন গভীর শোক প্রকাশ করেছেন।




