সাংবাদিক ফাগুন হত্যার বিচার দাবিতে শ্রীবরদীতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৭৯
সাংবাদিক ফাগুন হত্যার বিচার দাবিতে শ্রীবরদীতে মানববন্ধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ অনলাইন নিউজপোর্টাল প্রিয় ডটকমের সাব-এডিটর তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে মঙ্গলবার দুপুরে শ্রীবরদী উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ ও হামিদুর রহমান প্রমুখ। সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন সোহেল, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম রব্বানি টিটু, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপ্লব দে কেটু, বকশীগঞ্জ সাংবাদিক পরিষদের সভাপতি আশরাফুল হায়দার, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহজামাল, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক জাহিদুল হক মনির, লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক এজেড রুমান, শেরপুর জেলা ছাত্র সংসদ তেজগাঁও কলেজ শাখার সভাপতি আতিকুর রহমান, স্বপ্নায়ন পরিষদের আহবায়ক মুজাহিদুল ইসলাম জিহাদ প্রমুখ।
বক্তারা সাংবাদিক ফাগুন হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে স্থানীয় গণমাধ্যম কর্মী. রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।
উল্লেখ্য, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক কাকন রেজার জ্যেষ্ঠ পুত্র ইহসান ইবনে রেজা ফাগুন গত ২১ মে মঙ্গলবার রাতে ঢাকা থেকে ট্রেনে করে ল্যাপটপসহ জামালপুরে ফিরছিলেন। পরে ওই দিন রাতেই জামালপুরের নান্দিনার রানাগাছা নামক এলাকায় রেললাইনের পাশে তার লাশ পাওয়া যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী এবিএম রুহুল আমিনের ইন্তেকাল পরবর্তী সংবাদ শেরপুরে যৌতুক নির্যাতনের মামলায় কলেজ শিক্ষক কারাগারে

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads