শেরপুরে জেলা স্বাচিপ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭৭
শেরপুরে জেলা স্বাচিপ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে সোমবার সন্ধ্যায় জেলা সদর হাসপাতালের নতুন ভবনে আয়োজিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম।
জেলা স্বাচিপের সভাপতি ডাঃ এটিএম মামুন জোশের সভাপতিত্বে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, জেলা বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসান। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, জেলা জজ আদালতের জিপি এডভোকেট আবুল কাশেম, চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডাঃ মোঃ সুরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, জেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ বিএমএ, স্বাচিপ নেতৃবৃন্দ ও অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহে লটারি… পরবর্তী সংবাদ শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী এবিএম রুহুল আমিনের ইন্তেকাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads