শ্রীবরদীতে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহে লটারি অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩০৫
শ্রীবরদীতে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহে লটারি অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:
৭১১ কৃষকের বিপরীতে আবেদন ৩৭৭০ জনের

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ সরাসরি কৃষকদের কাছ থেকে চলতি ইরি-বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে কৃষক বাছাইয়ে লটারি অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে ওই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। ওইসময় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর, জেলা পরিষদ সদস্য আবু জাফর, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ইবনে হোসাইন, খাদ্য গুদাম কর্মকর্তা আশরাফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, চলতি বোরো মৌসুমে শ্রীবরদী উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ৭১১ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যে আবেদন আহবান করা হলে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকা থেকে ৩ হাজার ৭৭০ জন কৃষক আবেদন করেন। ওইসব আবেদন থেকে লটারির মাধ্যমে ৭১১ জন কৃষককে বাছাই করা হয়। বাছাই করা প্রতিজন কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে ৭১১ মেট্রিক টন ধান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নবাগত জেলা জজ মুজিবুর রহমান সংবর্ধিত পরবর্তী সংবাদ শেরপুরে জেলা স্বাচিপ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads