ads

রবিবার , ২৬ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জুতার দোকানে অগ্নিকাণ্ড

খবর টি পড়েছেন : ২৪৯
শ্রীবরদীতে জুতার দোকানে অগ্নিকাণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৫ মে শনিবার রাতে উপজেলার ঝগড়ারচর বাজারে ওই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এতে প্রায় ১০/১২ লাখ টাকার বেশি মালামাল পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিক।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঝগড়ারচর মধ্য বাজারের ইয়ানুছ মার্কেটের দ্বিতীয়তলায় আজাদ ফুট ওয়্যার নামে একটি জুতার দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ওই দোকানের মালিক ছামিউল হক জানান, তার দোকানের বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে আগুনে দোকানের প্রায় সকল মালামাল পুড়ে যায়। এতে তার ১০/১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী ফায়ার সার্ভিসের ইউনিট লিডার ছানোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়েছি। অগ্নিকা-ের এ ঘটনায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইনি লড়াইয়ে জিতে শেরপুরের চরপক্ষীমারী ইউপি চেয়ারম্যানের দায়িত্ব… পরবর্তী সংবাদ নালিতাবাড়ী আ’লীগ সভাপতির আহবানে আলোচনা ও ইফতার মাহফিল

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads