নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টারের আহবানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে রবিবার বিকেলে ‘উপজেলা আওয়ামী লীগ আয়োজিত’ ব্যানারে শহরের শহীদ মিনার চত্বরে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু প্রধান অতিথি ও পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দলের সহ-সভাপতি ওসমান আলী, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিপ্লব বর্মন, যুগ্ম-সাধারণ সম্পাদক যোগেন রায়, দফতর সম্পাদক রেজাউল করিম, তথ্য সম্পাদক জহুরুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, আ’লীগ নেতা নাজিম উদ্দিন, আমজাদ হোসেন, মোকছেদুল ইসলাম, নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দলের তৃণমূলের নেতা-কর্মীদের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিলে শরিক হন নেতারা।























