ads

বৃহস্পতিবার , ২৩ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সমৃদ্ধ শেরপুর গড়তে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ১৮৯
সমৃদ্ধ শেরপুর গড়তে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন হুইপ আতিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ শান্ত ও সমৃদ্ধ শেরপুর গড়তে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। তিনি ২৩ মে বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির ২নং বার ভবন মিলনায়তনে আয়োজিত শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের কাছে ওই সহযোগিতা কামনা করেন। ওইসময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাসমুক্ত, সমৃদ্ধ শেরপুর গড়ার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য ব্যবসায়ী সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার কোন বিকল্প নেই।
চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশনের সভাপতিত্বে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বারের সাবেক সভাপতি মোঃ মাসুদ ও আমজাদ হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমানদের মধ্যে এনএসআইয়ের উপ-পরিচালক হাবিবুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, জেলা জজ আদালতের জিপি এডভোকেট আবুল কাশেম, জেএন্ড এস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত ও সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেনসহ পরিচালকদের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলে বিভিন্ন ট্রেড প্রতিনিধিসহ সদস্যরা অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের এডভোকেট লুৎফর রহমানের ইন্তেকাল পরবর্তী সংবাদ শেরপুরে সজনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads