মইনুল হোসেন প্লাবন, শেরপুর ॥ শেরপুরে সজন মাদকাসক্তি চিকিৎসায় সহায়তা ও পূনর্বাসন কেন্দ্রের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার শহরের চাপাতলিস্থ সজনের কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেহের খান অপুর সভাপতিত্বে এবং পরিচালক পিপুল সরকারের সঞ্চালনায় ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মশিউর রহমান সোহেল, সাবেক পৌর প্যানেল মেয়র মতিউর রহমান মতি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক হায়দার আলী মাষ্টার, আওয়ামী লীগ নেতা লিটন মিয়া, প্রতিষ্ঠানের এ.ডি আলামিন চৌধুরী, হাজানুর রেজা জিয়া প্রমুখ। ওই ইফতার মাহফিলে দুই শতাধিক লোক অংশগ্রহণ করেন।
ইফতারপূর্ব আলোচনায় মেহের খান অপু বলেন, ’সুস্থ্য জীবনের নীতি, সজনের অঙ্গিকার মাদকমুক্ত পরিবার’ এ শ্লোগানকে ধারণ করে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি রমজানেই আমরা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। সামনের দিনগুলোতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
























