ads

বৃহস্পতিবার , ২৩ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের এডভোকেট লুৎফর রহমানের ইন্তেকাল

খবর টি পড়েছেন : ২৯৪
শেরপুরের এডভোকেট লুৎফর রহমানের ইন্তেকাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও শ্রীবরদী শহর বিএনপির নেতা এডভোকেট লুৎফর রহমান মিয়া (৫০) আর নেই। ২২ মে বুধবার বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত পায়ের গ্যাংগ্রীনসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। ওইদিন সন্ধ্যায় তার লাশ শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার সকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নামাজে জানাজায় আইনজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লী শরিক হন।
এডভোকেট লুৎফর রহমান মিয়ার মৃত্যুতে দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। এদিন আইনজীবী সমিতির সদস্যরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন।
এদিকে তার মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহদুমুল হক রুবেল, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রমজানে বাজার নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ লাঘবে শেরপুরে ভ্রাম্যমাণ… পরবর্তী সংবাদ সমৃদ্ধ শেরপুর গড়তে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন হুইপ আতিক

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads