ads

বৃহস্পতিবার , ২৩ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিকদের নিয়ে পৌরসভার ইফতার মাহফিল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৬
শেরপুরে সাংবাদিকদের নিয়ে পৌরসভার ইফতার মাহফিল অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকদের নিয়ে শেরপুর পৌরসভার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বুধবার সন্ধ্যায় পৌরসভার সভাকক্ষে আয়োজিত ওই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় তিনি পৌরসভার গৌরবের ১৫০ বছর পূর্তি উৎসবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে ক্লিন ও গ্রিন পৌরসভা গড়তে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতেই শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজার জ্যেষ্ঠ পুত্র, তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুনের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল, তালাত মাহমুদ, হাকিম বাবুল, মানিক দত্ত প্রমুখ। ওইসময় পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ ও নাজমা বেগম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিমসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর দোয়া শেষে অতিথিসহ অন্যান্যরা ইফতার মাহফিলে শরিক হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে সকলকে কাঁদিয়ে অন্তিম শয়ানে শায়িত সাংবাদিকপুত্র ফাগুন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads