ads

বৃহস্পতিবার , ২৩ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৮৫
নকলায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন আহমেদ, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলায় আরিফা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। ২২ মে বুধবার রাতে উপজেলার পাঠাকাটা গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। আরিফা খাতুন স্থানীয় ভ্যানচালক রফিকুল ইসলামের মেয়ে ও পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হলেও মৃত্যুটি রহস্যজনক বলে মনে করছেন পরিবারের লোকজনসহ এলাকাবাসী।
জানা যায়, নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের হতদরিদ্র ভ্যান চালক রফিকুল ইসলামের ৩ মেয়ের মধ্যে বড় ২ মেয়ে বিবাহিত। ছোট মেয়ে আরিফা স্থানীয় পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়াশোনা করত। অভাবের সংসারে আরিফার মা ঢাকা শহরে ঝিয়ের কাজ করে। আরিফার বাবা মেয়ে আরিফার মৃত্যু রহস্যজনক দাব্ িকরে জানান, বুধবার সন্ধ্যার পর মেয়েকে একা ঘরে রেখে ভ্যানগাড়ি নিয়ে বাইরে চলে যাই। রাত সাড়ে ৯টার সময় লোকমুখে মেয়ের মৃত্যুর খবর শুনে বাড়িতে এসে একই গ্রামের পার্শ্ববর্তী হেলাল পুলিশের বাড়ির বসতঘরের পেছনে আতাফল গাছের ডালের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় মেয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেই। পরে ওই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, ঘটনাটি প্রাথমিক পর্যায়ে আত্মহত্যা মনে হওয়ায় আপাতত একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তির পর মামলার পরবর্তী অবস্থা নির্ভর করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বীর মুক্তিযোদ্ধা ইয়ানুছ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পরবর্তী সংবাদ শেরপুরে সাংবাদিকদের নিয়ে পৌরসভার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads