শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরনা ইউনিয়নের সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়ানুছ আলী (৮৩) আর নেই। তিনি ২২ মে বুধবার সকালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কর্ণঝোড়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে, ৫ কন্যা সন্তান, নাতী নাতনী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেলে কর্ণঝোড়া দাখিল মাদরাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শুভেচ্ছা জানান। পরে শ্রীবরদী থানার পুলিশের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করা হয়। মরহুমের জানাাজায় অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধরের প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো: আমিনুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো: মাহবুবুর রহমান সুজা, অওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: রুহুল আমীন, ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামরুজ্জামান লিপন, ইউনিয়ন যুবলীগ নেতা রাশেদুল হক ববি, মরহুমের আত্মীয় স্বজন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। মরহুমের জানাজা নামাজের ইমামতি করেন স্থানীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো: আবুল কাশেম। পরে রাতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
























