মইনুল হোসেন প্লাবন: আবারো অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে উঠে এসেছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। আফগানিস্তানের রশিদ খানকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান থেকে সবার উপরে উঠে আসেন সাকিব।
বিগত বেশ কয়েকদিন ওয়ানডেতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছিলেন আফগানিস্তানের তরুণ লেগ স্পিনার রশিদ খান। সাকিব আল হাসানকে পেছনে ফেলে প্রথমবারের মত অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সবার উপরে উঠেছিলেন তিনি। তবে আবারো শীর্ষ স্থানের মুকুট ফিরে পেয়েছেন সাকিব। আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে রশিদকে পেছনে ফেলে সবার উপরে এখন সাকিব।

ওয়ানডেতে বর্তমানে সাকিবের রেটিং ৩৫৯। দ্বিতীয় স্থানে রশিদের রেটিং ৩৩৯। ওয়ানডেতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে রয়েছে আরেক আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী। ৩১৯ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ওই আফগান অলরাউন্ডার। সেরা পাঁচে নেই কোন ভারতের ক্রিকেটার। ২৮৯ রেটিং নিয়ে চতুর্থ স্থানে পাকিস্তানের ইমাদ ওয়াসিম এবং ২৭৯ রেটিং নিয়ে ৫ম স্থানে মিচেল স্যান্টার।

























