ads

বুধবার , ২২ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধান ক্ষেতে আগুন দেয়ার ঘটনা তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ১৯৫
ধান ক্ষেতে আগুন দেয়ার ঘটনা তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে ক্ষেতে আগুন দেয়ার ঘটনা সরকারের সুনাম ক্ষুণ্নের চেষ্টা কি না- সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ মে বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই কথা জানান তিনি।
বোরোতে কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না। এজন্য প্রতিবাদের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে কৃষকরা ধানক্ষেতে আগুন দিয়েছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ওই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখতে।’

Shamol Bangla Ads

তিনি বলেন, এখানে ঘটনাগুলো স্যাবোটাজ কি-না, আর কেউ কোনোভাবে সরকারের সুনাম ক্ষুণ্ন করার জন্য করছে কি-না তা খতিয়ে দেখা হবে। এরকম সংকটের উদ্ভব হতে পারে, কিন্তু এভাবে আগুন জ্বালিয়ে ধানক্ষেতে… ঘটনাগুলো বিশেষ বিশেষ জায়গায় ঘটছে কেন? প্রধানমন্ত্রী এটা তদন্ত করে জানাতে বলেছেন। এছাড়া দলীয়ভাবেও আমরা খোঁজখবর নিচ্ছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শীর্ষ অলরাউন্ডারের মুকুট ফিরে পেলেন সাকিব পরবর্তী সংবাদ উপ-নির্বাচনে যাওয়ায় খালেদা জিয়ার অসন্তোষ, স্বাক্ষর করেননি মনোনয়নপত্রে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads