ads

বুধবার , ২২ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নকল সেমাইয়ের কারখানায় র‌্যাবের অভিযান ॥ জরিমানা

খবর টি পড়েছেন : ২২৯
নকলায় নকল সেমাইয়ের কারখানায় র‌্যাবের অভিযান ॥ জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন আহমেদ, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল লাচ্ছা সেমাই ও সেমাই তৈরির সরঞ্জাম জব্দ করেছে র‌্যাবের একটি দল। ২২ মে বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪’র র‌্যাব-১৪’র এএসপি জুনায়েদ আহমেদের নেতৃত্বে একটি দল পৌর শহরের দেলোয়ার হোসেনের মালিকানাধীন মেসার্স বন্ধু ফুড এন্ড বেকারীতে অভিযান চালিয়ে প্যাকেটজাত অবস্থায় প্রায় ৫ মণ বনফুলের নকল লাচ্ছা সেমাই ও সেমাই তৈরির সরঞ্জাম জব্দ করে। পরে সেগুলো ধ্বংস করা হয়। একই সাথে ওই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল হক ওই নকল সেমাইয়ের কারখানার সন্ধান ও নকল সেমাই জব্দ করার তথ্য নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ওই কারখানা থেকে উৎপাদিত নকল ও ভেজাল বনফুল লাচ্ছা সেমাই জেলার বিভিন্ন হাট-বাজারের দোকানগুলোতে জড়ো করা হচ্ছিল। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের পুত্রের লাশ জামালপুরে… পরবর্তী সংবাদ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ হোটেলকে জরিমানা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads