ads

বুধবার , ২২ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের পুত্রের লাশ জামালপুরে উদ্ধার

খবর টি পড়েছেন : ২৯৯
শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের পুত্রের লাশ জামালপুরে উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক কাকন রেজা’র জ্যেষ্ঠ পুত্র ও তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন (২১) এর লাশ জামালপুর থেকে উদ্ধার করেছে জিআরপি পুলিশ। ২২ মে বুধবার সকালে সদর উপজেলার নান্দিনা রানাগাছা মধ্যপাড়া রেললাইনের কাছ থেকে তার লাশ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ফাগুনকে অপহরণ করে হত্যার পর তার লাশ সেখানে ফেলে রেখে যায়। সন্ধ্যায় তার লাশ শেরপুর শহরের রঘুনাথ বাজারস্থ বাসায় পৌঁছলে পরিবারের পাশাপাশি সাংবাদিকসহ খোদ শহরে শোকের ছায়া নেমে আসে। পিতা-মাতা ও বৃদ্ধা দাদীসহ পরিবারের লোকজন মুষড়ে পড়েছেন।
জানা যায়, ইহসান ইবনে রেজা ফাগুন রাজধানী ঢাকার অনলাইন নিউজপোর্টাল প্রিয় ডটকমে সাব এডিটর হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে শেরপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে ট্রেনে করে ল্যাপটপসহ জামালপুরে ফিরছিলেন। কিন্তু রাত থেকেই তার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারছিল না পরিবারের লোকজন। বুধবার সকালে সদর উপজেলার নান্দিনা রানাগাছা মধ্যপাড়া রেললাইনের কাছে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে জিআরপি পুলিশ তার লাশ উদ্ধার করে। কিন্তু এরপরও ফাগুনের পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফনের প্রস্তুতি চলে। ওইসময় জামালপুরের সাংবাদিকদের মাধ্যমে তার পরিচয় পাওয়া গেলে লাশ দাফন প্রক্রিয়া থেকে যায়। পরে পরিবারের লোকজন স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় ফাগুনের লাশ তাদের হেফাজতে নেয়।
এদিকে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ সাংবাদিক নেতারা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজার পুত্র হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ওই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার দাবি করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পাট ও পাটপণ্যের উৎপাদন-ব্যবহার বাড়াতে উদ্বুদ্ধকরণ সভা… পরবর্তী সংবাদ নকলায় নকল সেমাইয়ের কারখানায় র‌্যাবের অভিযান ॥ জরিমানা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads