ads

বুধবার , ২২ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ হোটেলকে জরিমানা

খবর টি পড়েছেন : ১৮২
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ হোটেলকে জরিমানা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও পঁচা-বাসি খাবার বিক্রির অভিযোগে ৩টি হোটেলকে জরিমানা করেছেন। একইসঙ্গে ফুটপাত থেকে অবৈধ দোকানপাটও উচ্ছেদ করা হয়েছে। ২২ মে বুধবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন ও অহনা জিন্নাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের রঘুনাথ বাজার থানা মোড় থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত এলাকায় ওই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, সরকারি জায়গা দখল করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শহরের রঘুনাথ বাজার থানা মোড় থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাতের ওপর অস্থায়ীভাবে দোকান স্থাপন করে ব্যবসা করে আসছিলেন। এতে পথচারীদের চলাচলে বিঘœ সৃষ্টি হতো ও প্রায় সারাদিন শহরে যানজট লেগে থাকত। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে ওই এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অন্তত: ২৫টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন। ওইসব দোকানে খোলাভাবে ইফতার, বিভিন্ন ধরনের ফল, কাপড় ও ইলেক্ট্রনিকস সামগ্রী বিক্রি করা হতো।
পরে ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও পঁচা-বাসি খাবার বিক্রির অভিযোগে শহরের রঘুনাথ বাজার এলাকার হোটেল আহার, ভানু মিষ্টান্ন ভা-ার ও হাজী বিরিয়ানীর দোকানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেন। ওইসব দোকানের মালিক তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন। অভিযানকালে পৌরসভার স্যানেটারী কর্মকর্তা শাহজাদা ভুইয়া, সদর থানার এসআই মঞ্জুরুল হকসহ প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় নকল সেমাইয়ের কারখানায় র‌্যাবের অভিযান ॥ জরিমানা পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচীর ৭শ বস্তা চাল আটক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads