ads

বুধবার , ১৫ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ধর্ষকের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে কিশোরী

খবর টি পড়েছেন : ১৫৪
শেরপুরে ধর্ষকের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে কিশোরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শেরপুরে শহরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের দেড় মাস পরও গ্রেফতার হয়নি ধর্ষক। এদিকে ধর্ষকের পরিবারের অব্যাহত হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছে ওই ধর্ষিতা কিশোরী ও আতঙ্কে দিন কাটাচ্ছে তার পরিবার।
জানা যায়, শেরপুর গণপূর্ত বিভাগের এক কর্মচারীর কিশোরী মেয়েকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল পৌর এলাকার মধ্য গৌরীপুর মহল্লার কালা মিয়ার বখাটে ছেলে স্বপ্ন। তার অত্যাচারের কারণে একপর্যায়ে মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ করে দেয় তার পরিবার। সম্প্রতি আবারও উত্ত্যক্ত করলে মেয়েটি স্বপ্নের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে পড়ে স্বপ্ন। গত ৩ এপ্রিল রাতে মেয়েটি নিজের ঘরের বাইরের বাথরুমে যায়। ওই সময় ওতপেতে থাকা স্বপ্ন মেয়েটির ঘরে ঢুকে পড়ে। পরে অস্ত্রের মুখে মেয়েটিকে ধর্ষণ করে সে। ওই সময় ঘরের বাইরে মিলনসহ আরও দু’জন পাহারা দেয়। পরদিন সকালে মেয়েটি তার মাকে ঘটনাটি জানায়। মেয়েটির পরিবার স্থানীয় বিএনপি নেতা বাচ্চু মিয়াকে বিষয়টি জানালে তিনি তা মীমাংসার আশ্বাস দেন। কিন্তু সালিশে স্বপ্নর পরিবারের কেউ উপস্থিত না হওয়ায় মেয়েটির ভাই বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ধর্ষক ও তার সহযোগীরা বাদীর বাড়িতে গিয়ে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এ নিয়ে আরেকটি মামলা করা হয়। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক ২ পক্ষকে নিয়ে বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন শর্তে মেয়েটির সঙ্গে স্বপ্নর বিয়ের সিদ্ধান্ত হয়। কিন্তু বিয়ে না করেই ধর্ষণ মামলা তুলে নিতে চাপ দেওয়া শুরু করে স্বপ্ন। একপর্যায়ে মেয়েটিকে এসিড মেরে হত্যার হুমকি দেয় সে। তারপর থেকে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে ওই কিশোরী।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেন শাহ বলেন, আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্র প্রদর্শনী মাঠদিবস ও কৃষক… পরবর্তী সংবাদ শেরপুরে অগ্নিকান্ডে ২ বসতঘর পুড়ে ভস্মিভূত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads