নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় ২০১৮-১৯ অর্থবছরে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলার আয়োজনে কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্র প্রদর্শনী, মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে মঙ্গলবার বিকেলে উপজেলার ছত্রকোনা এলাকায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে ওই মাঠ দিবসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে স্থানীয় ৪০ জন কৃষক-কৃষাণী ওই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।




