ads

বুধবার , ১৫ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সরকারিভাবে বোরো চাল সংগ্রহের উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৪১
ঝিনাইগাতীতে সরকারিভাবে বোরো চাল সংগ্রহের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বোরো মৌসুমের চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। ১৪ মে মঙ্গলবার বিকেলে উপজেলা খাদ্য গুদাম চত্বরে ওই চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
ঝিনাইগাতী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র দেবনাথ, কারিগরী খাদ্য পরিদর্শক আব্দুর রশিদ, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ছমির আলী মল্লিক, সাধারণ সম্পাদক আসলাম মিয়া প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে উপজেলার খাদ্য গুদামে মোট ২ হাজার ৪৯১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় ৫৬ চালকল মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী দিনে ৩৫ মেট্রিক টন চাল ক্রয় করা হয়েছে। এ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু পরবর্তী সংবাদ নকলায় কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্র প্রদর্শনী মাঠদিবস ও কৃষক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads