ads

সোমবার , ১৩ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চারুধ্বনি ছড়া পরিষদের যাত্রা শুরু

খবর টি পড়েছেন : ২৫৩
শেরপুরে চারুধ্বনি ছড়া পরিষদের যাত্রা শুরু
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:
চারুধ্বনি সাহিত্য পত্রের মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ ‘চারুধ্বনি ছড়া পরিষদ’ নামে শেরপুরে আরও একটি সাহিত্য সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে ১৩ মে সোমবার বিকেলে শহরের বটতলাস্থ হাসপাতাল রোড এলাকায় দি আজাহার হোমিও ক্লিনিকে এক আলোচনা সভা, ছড়া পাঠ ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শেরপুর জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি রফিকুল ইসলাম আধার প্রধান অতিথি ও কবি সংঘ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট কবি তালাত মাহমুদ মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। ওইসময় তারা বলেন, ছড়া বাংলা সাহিত্যের এক অবিচ্ছেদ্য অংশ। চারুধ্বনি ছড়া পরিষদের যাত্রার মধ্য দিয়ে শেরপুরে ছড়া সাহিত্যে নতুন মাত্রা যোগ হবে এবং তা খোদ সাহিত্য অঙ্গণকে আরও সমৃদ্ধ করবে। সেইসাথে তারা এ প্রতিষ্ঠান গড়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে সকল কর্মকাণ্ডে সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
চারুধ্বনি ছড়া পরিষদের সভাপতি কবি ও ছড়াকার আইয়ুব আকন্দ বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট কবি আরিফ হাসান ও উপদেষ্টা হাফিজুর রহমান লাভলু। সংগঠনের সাধারণ সম্পাদক ছড়াকার মোস্তাফিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে ছড়া পাঠে অংশ নেন নুরুল ইসলাম মনি, আকরাম হোসেন, নাসিম তালুকদার, রাবিউল ইসলাম, রবিউল আলম টুকু, আশরাফ আলী চারু, জান্নাতুল রিকসনা, আজাদ সরকার, এইচপি রুবেল খান, আইডি ইমাম, রুমেল খান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্যমোদী ডাঃ শায়লা তরফদার লাকী।
আলোচনা সভা ও ছড়াপাঠ শেষে সংগঠনের মুখপত্র ‘চারুধ্বনি সাহিত্য পত্র’র সূচনা সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। পরে এক ইফতার মাহফিলে অংশ নেন অতিথিসহ স্থানীয় কবি ও ছড়াকাররা। প্রকাশিত ওই সাহিত্য পত্রে শেরপুরের কবি ও ছড়াকারদের ২০টি কবিতা ও ছড়ার পাশাপাশি মোস্তাফিজুল হকের মধুমতির তীরে, পরির মেয়ে, ইচ্ছে ডানার পাখি, আশরাফ আলী চারুর স্বপ্ন পশরা, টুনটুনির পাঠশালা ও নির্বাক জননী, রবিউল আলম টুকুর বুকের জমিনে বসতি, রাবিউল ইসলামের স্বচ্ছ ভালোবাসা, বেবী ব্রিজেট চিসিমের মেঘমায়ার কাব্য ও আইডি ইমামের তরুণ প্রেমের করুণ সমাধি বইয়ের প্রচ্ছদ স্থান পেয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কবি ছড়াকার আইয়ুব আকন্দ বিদ্যুৎকে সভাপতি ও কবি ছড়াকার মোস্তাফিজুল হককে সাধারণ সম্পাদক করে নবগঠিত চারুধ্বনি ছড়া পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়। এতে নুরুল ইসলাম ইসলাম মনি ও আইরীন আহমেদ লিজাকে সহ-সভাপতি, কাজী মাজহারুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, রাবিউল ইসলামকে সাহিত্য সম্পাদক, রবিউল আলম টুকুকে তথ্য ও গবেষণা সম্পাদক, আশরাফ আলী চারুকে প্রচার সম্পাদক, এইচপি রুবেল খানকে প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আজাদ সরকারকে দপ্তর সম্পাদকসহ খন্দকার রাশেদুল হক, তারেক হাসান, আইডি ইমাম, মজিবর রহমান ও জান্নাতুল রিকসনাকে নির্বাহী সদস্য করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বাংলার কাগজ অফিসে হামলা পরবর্তী সংবাদ শেরপুরে এবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিউমার্কেট থেকে বটতলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads