ads

সোমবার , ১৩ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বাংলার কাগজ অফিসে হামলা

খবর টি পড়েছেন : ২০০
নালিতাবাড়ীতে বাংলার কাগজ অফিসে হামলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলার কাগজ, বাংলার কাগজ টুয়েন্টিফোর ডটকম ও চ্যানেল বাংলা টিভি’র (সিটিভি বাংলা) কার্যালয় ভিশন মিডিয়ায় হামলার ঘটনা ঘটেছে। ১২ মে রবিবার বিকেলে শহরের শহীদ মিনার চত্বর এলাকায় প্রধান কার্যালয়ে এক দল দুর্বৃত্ত ওই হামলা চালায়। ওইসময় অফিসে থাকা ভিশন মিডিয়ার কর্ণধার ও পত্রিকাটির প্রকাশক এবং সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সদ্য মা হারানো কন্যাশিশুটিও হামলাকারীদের ধাক্কায় আহত হয়। এছাড়া দুর্বৃত্তরা অফিসের মূল্যবান বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। তবে ওই ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কোন মামলা হয়নি।
বাংলার কাগজ পরিবারের অভিযোগ, নালিতাবাড়ী পৌরসভায় বাস্তবায়নাধীন ২ কোটি টাকা প্রকল্পের একটি কাজের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় রবিবার বিকেল সোয়া ৫টার দিকে একদল দুর্বৃত্ত অতর্কিতে অফিসটিতে হামলা চালায়। ওইসময় ব্যক্তিগত কাজে বাংলার কাগজ’র সম্পাদক-প্রকাশক মনিরুল ইসলাম মনির বাইরে থাকায় হামলাকারী অফিসের সোফায় ঘুমন্ত তার কন্যা শিশুটি ভয়ে আতকে উঠে ও হামলাকারীদের ধাক্কায় ডান হাতে আঘাতপ্রাপ্ত হয়। ওইসময় হামলাকারীরা অফিসের সিসি ক্যামেরা ভাংচুর করে পুরো সেট, ২টি ডেস্কটপ কম্পিউটার, ৩টি মনিটর, একটি ল্যাপটপ, অটোকিউ, ডিএসএলআর ও ভিডিও ক্যামেরা, ইন্টারনেটের একাধিক ডিভাইস, অন্যান্য ইলেক্ট্রনিক্স সামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অন্যদিকে রাতেই গণমাধ্যমকর্মীদের চাপে উপজেলা পরিষদ চেয়ারম্যানের মধ্যস্থতায় ঘটনার বিষয়ে আপোস-রফার প্রক্রিয়া শুরু হয়। তারই আওতায় বাংলার কাগজ অফিস থেকে নেওয়া অধিকাংশ জিনিসপত্র ফিরিয়ে দেওয়া হয়।
এদিকে ওই ঘটনায় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফএম সালাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলার গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দ্রুত পদক্ষেপ গ্রহণসহ সাংবাদিক মনিরুল ইসলাম মনিরের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহ্ঙ্গাীর আলম সোমবার বলেন, ঘটনা শুনেছি। সন্ধ্যায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ওই ঘটনায় এখনও থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে টর্নেডোর ছোবলে লণ্ডভণ্ড শতাধিক ঘর-বাড়ি পরবর্তী সংবাদ শেরপুরে চারুধ্বনি ছড়া পরিষদের যাত্রা শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads