ads

বুধবার , ৮ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন মোরশেদ আলী

খবর টি পড়েছেন : ১৯৪
শেরপুরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন মোরশেদ আলী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সরকারের উপ-সচিব পদে পদোন্নতি লাভের ৬ মাসের মাথায় শেরপুরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর দায়িত্বে থাকা সাইয়েদ এজেড মোরশেদ আলী। তিনি ৭ মে মঙ্গলবার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বুধবার জেলা পরিষদে যথারীতি অফিস করেন।
জানা যায়, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতিপ্রাপ্ত উপ-সচিব সাইয়েদ এজেড মোরশেদ আলীকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বদলি করা হয়। বদলিমূলে বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদানের পরপরই তাকে শেরপুর জেলা পরিষদে পদায়ন করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক পত্রে ওই তথ্য জানানো হয়।
পদোন্নতির পর পদায়নে বিষয়ে বুধবার দুপুরে শ্যামলবাংলা২৪ডটকমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সাইয়েদ এজেড মোরশেদ আলী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে মানুষের সেবা নিশ্চিত করাই হবে আমার লক্ষ্য। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে সেই দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা সদরের সম্ভ্রান্ত পরিবারের সদস্য সাইয়েদ এজেড মোরশেদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে ২০০৬ সালে ২৫তম বিসিএস ক্যাডার হিসেবে প্রশাসনে যোগদান করেন। তিনি মেহেরপুর জেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করে প্রায় ৫ বছর সময়কাল বরিশালের বানারীপাড়া ও জামালপুরের সরিষাবাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি পদোন্নতি নিয়ে গত বছরের ২১ জানুয়ারি শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। সেইসাথে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। গত বছরের ২৪ অক্টোবর তিনি উপ-সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। জেলা প্রশাসনে একজন চৌকষ কর্মকর্তা হিসেবে তার খ্যাতি রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads