ads

সোমবার , ৬ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বালুদস্যু ছামিউল ফকিরের শাস্তির দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ২৫৪
ঝিনাইগাতীতে বালুদস্যু ছামিউল ফকিরের শাস্তির দাবিতে মানববন্ধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ বনবিভাগের মামলায় হাজতে থাকা শেরপুরের ঝিনাইগাতীর বহুল আলোচিত বালুদস্যু ছামিউল ফকিরের বিরুদ্ধে ফুঁসে উঠছেন এলাকাবাসী। এবার তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সামাজিক বনের উপকারভোগীরা। ৬ মে সোমবার দুপুরে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় ওই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সামাজিক বনের উপকারভোগী কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা, ইউপি সদস্য মোঃ শাহজাহান মিয়া, আরমান ভূইয়া, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল্লাহ, কলিম উদ্দিন, শাহিনুর ইসলাম প্রমুখ। ওইসময় তারা অভিযোগ করে বলেন, উপজেলা সদরের রামেরকুড়া মহল্লার মৃত আফছার আলী ফকিরের ছেলে ছামিউল ফকির এলাকার প্রভাবশালী মহলের সহায়তায় মহারশি নদীর পাড় কেটে পরিবেশের ভারসাম্যের ক্ষতিসাধন করে দীর্ঘ ১৪ বছর যাবত অবৈধভাবে বালু লুটপাট করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। শুধু তাই নয়, অবৈধভাবে বালু উত্তোলন করে গোমড়া মৌজার সামাজিক বনের প্রায় ১০ একর জমির বাগান ধ্বংস করে ফেলেছেন। তার ওইসব বিষয়ে খবর করায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের কেউ কেউ মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানীর শিকার হয়েছেন। অবশেষে তার নামে বন বিভাগের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের হওয়ায় বালুদস্যু ছামিউল ফকিরের ইশারায় তার লোকজন বন কর্মকর্তা-কর্মচারীসহ সামাজিক বনের অংশীদারদের নানাভাবে হুমকি প্রদর্শন করে আসছে। এজন্য তারা বালুদস্যু ছামিউল ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তিসহ নদী ও পরিবেশ বাঁচানোর লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, অবৈধ বালু উত্তোলন ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্টের অভিযোগে বন বিভাগের দায়ের করা মামলায় ৩০ এপ্রিল থেকে বালুদস্যু ছামিউল ফকির জেলা কারাগারে রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নুসরাত হত্যাসহ সারাদেশে ধর্ষণ নারী নির্যাতনের প্রতিবাদে শেরপুরে… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীর কৃষক ইদ্রিস হত্যা ॥ অস্ত্র মামলায় ইউপি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads