ads

সোমবার , ৬ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর কৃষক ইদ্রিস হত্যা ॥ অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যান হবির ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর

খবর টি পড়েছেন : ২১৭
নালিতাবাড়ীর কৃষক ইদ্রিস হত্যা ॥ অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যান হবির ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীর চাঞ্চল্যকর কৃষক ইদ্রিস আলী হত্যা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ম্যাগজিনসহ বিদেশী পিস্তল উদ্ধারের ঘটনায় দায়ের করা অস্ত্র মামলার প্রধান আসামি স্থানীয় যোগানিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির (৫৩) ৫ দিনের পুলিশ রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। ৬ মে সোমবার দুপুরে ৭ দিনের পুলিশ রিমা-ের আবেদনের বিষয়ে উভয় পক্ষের শুনানী শেষে অস্ত্র আইনের মামলায় ওই রিমাণ্ড মঞ্জুর করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুন।
কোর্ট ইন্সপেক্টর খন্দকার শহিদুল হক ওই রিমাণ্ড মঞ্জুরের তথ্য নিশ্চিত করে জানান, আগামী ১৪ মের মধ্যে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এখন তদন্ত কর্মকর্তা ইচ্ছে করলেই আদেশ মোতাবেক তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যেতে পারবেন।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, অস্ত্র আইনের মামলায় প্রধান আসামী হাবিবুর রহমান হবিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে কৃষক ইদ্রিস আলী হত্যাকাণ্ডে ব্যবহৃত উদ্ধারকৃত অবৈধ পিস্তল সংগ্রহের উৎস এবং পলাতক থাকা তার পুত্র সারোয়ার জাহান শান্তর অবস্থান শনাক্ত ও তাকে গ্রেফতারসহ মামলার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হতে পারে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব দ্রুতই তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হবে।
উল্লেখ্য, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত ২৫ এপ্রিল দুপুরে যোগানিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি দলবল নিয়ে পার্শ্ববর্তী কুত্তামারা গ্রামে কৃষক ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যানের লাইসেন্সবিহীন পিস্তলের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারায় কৃষক ইদ্রিস আলী। ওই ঘটনায় ২৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়। ওই হত্যা মামলায় শুরু থেকে দ্বিতীয় দফায় ৯ জনকে এবং সর্বশেষ বৃহস্পতিবার রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকা থেকে প্রধান আসামি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবিকে গ্রেফতার করে পুলিশ। পরে ইউপি চেয়ারম্যান হবির দেওয়া তথ্য মোতাবেক ওই হত্যাকা-ে ব্যবহৃত বিদেশী পিস্তলটি ম্যাগজিনসহ উদ্ধার হওয়ায় তাকেসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা রেকর্ড হয়। পরবর্তীতে ওই মামলায় ইউপি চেয়ারম্যানের তৃতীয় স্ত্রী আমেলা খাতুন ওরফে ঝর্ণা (৩০) কে গ্রেফতার দেখানো হলেও এখনও পলাতক রয়েছে পুত্র অপর আসামি সারোয়ার জাহান শান্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বালুদস্যু ছামিউল ফকিরের শাস্তির দাবিতে মানববন্ধন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বউকে রক্তাক্ত দেখে স্বামীর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads