ads

রবিবার , ৫ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে জলবায়ু ট্রাস্টের ২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ

খবর টি পড়েছেন : ২২৬
নালিতাবাড়ীতে জলবায়ু ট্রাস্টের ২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
তদন্তে পাথরের পরিবর্তে ইটের খোয়া ব্যবহারের সত্যতা পেলেন উপ-সচিব

দেবাশীষ ভট্টাচার্য, শেরপুর ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ২ কোটি টাকায় নির্মাণাধীন ড্রেন ও সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে ৫ মে রবিবার সকালে পরিবেশ ও বন মন্ত্রনালয়ের একজন উপ-সচিব ওই প্রকল্প দেখতে আসেন। এসময় ওই কাজে পাথরের পরিবর্তে ইটের খোয়া ব্যবহার হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।
জানা গেছে, ২০১৮ সালের আগষ্ট মাসে নালিতাবাড়ী পৌর শহরের এসিল্যান্ড অফিস থেকে দুদুয়ার খাল অভিমুখে গাজীরখামার টেম্পু ষ্ট্যান্ড পর্যন্ত আরসিসি ড্রেন কাম ফুটপাত নির্মাণের কাজ পান নেত্রকোনা জেলার ঠিকাদার শেখ হেমায়েত আলী। প্রকল্পে সরকারি ব্যয় ধরা হয়েছিল ২ কোটি টাকা। ঠিকাদার ১ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার ৬৬৫ টাকায় প্রকল্পের কাজ করে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হন।
কিন্তু পৌরসভার বাসিন্দা ২ ব্যক্তি কয়েকদিন আগে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেন যে, ওই কাজের কার্যাদেশে উন্নতমানের এলসি’র পাথর ও রড ধরা থাকলেও পরিত্যক্ত ভবনের ইটের রাবিশ ও প্রাক্কলন অনুয়ায়ী রড ব্যবহার না করে ড্রেন ও ফুটপাত সড়কের নির্মাণ কাজ করা হচ্ছে। ঠিকাদার স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে ওই কাজ করার কারণে কেউ সাহস করে অনিয়মের কথা বলতে সাহস পাচ্ছে না। সেই প্রেক্ষিতে বিষয়টি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে অবহিত করা হয়।
লিখিত আবেদনে আরও বলা হয়, গত ৬ এপ্রিল অভিযোগের সত্যতা যাচাইয়ে পরিবেশ- বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব মো. মোহসিন চৌধুরী ও অতিরিক্ত সচিব (প্রশাসন) ডাঃ বিল্লাল হোসেন প্রকল্পটি সরেজমিন দেখেন এবং কাজের গুণগত বিষয়টির খোঁজখবর নেন। কিন্তু তারপরও বিষয়টি সুরাহা না হওয়ায় তারা বাধ্য হয়ে মন্ত্রী মহোদয়ের কাছে ফের তদন্ত করে এর সত্যতা যাচাই এর জন্য লিখিত আবেদন করেন। ওইসব অভিযোগের প্রেক্ষিতে ৫ মে রবিবার সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মিজানুর রহমান ফের নির্মাণাধীন ড্রেন ও সড়ক দেখতে নালিতবাড়ীতে আসেন। ওইসময় তিনি প্রকল্প স্থান পরিদর্শন করেন। প্রকল্পের কাজের মান নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, দেখলাম কাজ হয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় ষ্টোন চিপসের জায়গায় ইটের খোয়া দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। আমি ঢাকায় গিয়ে রিপোর্ট দেবো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘ইয়ুথ চেঞ্জ এজেন্ট’ প্রকল্প অহিতকরণ সভা পরবর্তী সংবাদ ‘চলতি বছরে দেশের ২০ লাখ সুবিধাভোগী পুষ্টি চাল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads