ads

রবিবার , ৫ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘ইয়ুথ চেঞ্জ এজেন্ট’ প্রকল্প অহিতকরণ সভা

খবর টি পড়েছেন : ১৫৬
শেরপুরে ‘ইয়ুথ চেঞ্জ এজেন্ট’ প্রকল্প অহিতকরণ সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ তরুণ-যুবদের নেতৃত্ব বিকাশ, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করণ ও সাংস্কৃতিক মনন বিকাশের মাধ্যমে সবার জন্য সমতা নিশ্চিত করতে শেরপুরে ‘ইয়ুথ অ্যাজ চেঞ্জ এজেন্ট ফর সোশ্যাল কোহেশন’ (ইয়ুথ চেঞ্জ এজেন্ট) প্রকল্প গ্রহণ করা হয়েছে। ৩ বছর মেয়াদী এ প্রকল্পের আওতায় শেরপুর পৌরসভা ও পাশ্ববর্তী ৬টি ইউনিয়নে ১৫-৩০ বছর বয়সী ৫ হাজার যুবক-যুবতী সরাসরি উপকৃত হবে। তন্মধ্যে ৪ হাজার ২৫ জন যুবক-যুবতীকে কর্মদক্ষতা প্রশিক্ষণ, এক হাজার ৭২৫ জনকে নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ, ২৮৮ জনকে আয়বৃদ্ধিমুলক কর্মকান্ডে সম্পৃক্ত করা হবে। তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার ও বিভিন্ন কর্মমুখি প্রশিক্ষণের মাধ্যমে যুবদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। সামাজিক পরিবর্তনের লক্ষ্যে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড, চিত্রকলা, বিতর্ক ও নাট্যচর্চার মাধ্যমে তরুণ যুবদের সংগঠিত করে সামাজিক উদ্ধুদ্ধকরণ কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। ৫ মে রবিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় আয়োজিত জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভায় এমন তথ্য জানানো হয়। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিত জেলা পর্যায়ের এ অবহিতকরণ সভায় প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মানিক পাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল।
প্রকল্প কর্মকর্তা জানান, মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, জুয়া সহ অসামাজিক কার্যকলাপরোধে প্রত্যেক ইউনিয়নে ১০টি করে যুব প্ল্যাটফরম গঠন করা হবে। যারা টেকসই ও অর্থনৈতিক উন্নয়নে উদ্ধুদ্ধকরণের পাশাপাশি সবার জন্য ন্যায়বিচার, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমুলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। ইউকে এইডের আর্থিক সহায়তায় মানুষের জন্য ফাউন্ডেশনের তত্বাবধানে বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি ২ কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে জানুয়ারি-২০১৯ থেকে ডিসেম্বর-২০২১ মেয়াদকালীণ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, প্রকল্পটি এসডিজি বাস্তবায়নে সহায়ক ভুমিকা পালন করবে। তিনি প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরত্বআরোপ করেন। একইসাথে অগ্রগতি বিষয়ে ৩/৪ মাস পর পর মুল্যায়ন সভা করার কথাও বলেন।
জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর-রশিদ, পৌরসভার প্যাণেল মেয়র আতিকুর রহমান মিতুল, গাজীর খামার ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা এস.এম.ইমতিয়াজ চৌধুরী, সাংবাদিক হাকিম বাবুল, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, উদীচী জেলা সভাপতি তপন সারোয়ার, বিতার্কিক শুভংকর সাহা প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে এবার যৌন পীড়নের শিকার ৫ বছরের শিশু… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে জলবায়ু ট্রাস্টের ২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads