জাহিদুল খান সৌরভ, শেরপুর ॥ মশাবাহিত রোগ কমাতে সেবামূলক সংগঠন সামস-৯২, এসিআই ও এসসি জনসন ও শেরপুর গ্রাজুয়েট ক্লাব (এসজিসি)’র যৌথ উদ্যোগে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া প্রতিরোধে শেরপুরে বিনামূল্যে ছাত্র/ছাত্রীদের মাঝে মশার কয়েল বিতরন করা হয়েছে। ২০ এপ্রিল শনিবার সকালে সদর উপজেলার যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়ে ও মাদ্রাসায় ওই কয়েল বিতরণ করা হয়।
এ উপলক্ষে চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, সামস -৯২ এর সভাপতি ফজলুর রহমান, লায়ন্স ক্লাবের গভর্ণর মোঃ জোনায়েদ ইকবাল, যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, সহকারী প্রধান শিক্ষক ইসরাত জাহান রিতা, প্রাক্তণ সভাপতি মেজবাউল ইসলাম লিটন, শেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মিল্টন, ডা.আবু নায়িম মোহাম্মদ সোহেল ভিপিএম, ২নং চরশেরপুর ইউপি সদস্য নাঈম আহামেদ মনি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এসজিসির সভাপতি ও বিডিক্লিন শেরপুর শাখার সমন্বয়ক আল-আমিন রাজু।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেন শেরপুর জেলা স্কাউটের এস আর এম মোঃ আনিসুর রহমান, সহকারী এস আর এম মোঃ রাকিবুল ইসলাম, মিলন মিয়া, মোঃ তৌহিদুর রহমান, মেহেদি হাসান শামীম, শাহরিয়ার ইমতেয়াজ সোহাগ, অনিক,সজীব আহম্মেদ, সুবাহান, নাদিম হাসান, এসিআই কোম্পানির প্রতিনিধি, সমসের সদস্য, এলাকার জনপ্রতিনিধি, বিডি ক্লিনের সকল সদস্য এবং স্থানীয় সাংবাদিকগণ।
এছাড়া বিনামূল্যে মশার কয়েল বিতরণ শেষে বিডি ক্লিন শেরপুরের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে শপথ বাক্য পাঠ ও পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।
























