স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল শুক্রবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৭নং চর গ্রামে আয়োজিত ওই খেলায় গোল্ডেন বয়েস ক্লাব স্থানীয় সুপার ষ্টার ক্লাবকে ৩ উইকেটে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা যুবলীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব।
এ উপলক্ষে স্থানীয় সমাজসেবক আব্দুল মালেকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজসেবক আবুল হোসেন মাস্টার, গোলাম মোস্তফা সরকার, মোহাম্মদ আলী, ফিরুজ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ক্রিকেটপ্রেমীরা উপস্থিত ছিলেন। খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন ৭নং চর শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি লতিফুর রহমান বিজয় ও সাধারণ সম্পাদক নাইম হোসেন আলম।









