ads

শনিবার , ২০ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এক হাজার বর্গফুট দীর্ঘ দেয়ালিকা ‘বিদ্রোহী’র সমাপনী প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ৩১৭
শেরপুরে এক হাজার বর্গফুট দীর্ঘ দেয়ালিকা ‘বিদ্রোহী’র সমাপনী প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘স্বকীয় সংস্কৃতির উন্মেষের জন্যই আমাদের আবির্ভাব’ স্লোগানকে সামনে রেখে শেরপুরে এক হাজার বর্গফুট দীর্ঘ দেয়ালিকা “বিদ্রোহী”র সমাপনী প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় শেরপুরের ডিসি উদ্যানে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম এহছানুল মামুন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম, সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. রেজুয়ান ও নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবির্ভাবের সমন্বয়ক ইমামুল হাসান তানভির। এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের সংগঠন ‘আবির্ভাব’ এ দেয়ালিকা তৈরি করেছে। শেরপুরের নাগরিক সংগঠন জনউদ্যোগ, এসডিডিএফ, কিআ বুক ক্লাব, সমকাল সুহৃদ সমাবেশ, ভিক্টোরিয়ান ক্লাব, শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাব ও রোটার‌্যাক্ট ক্লাব এটি তৈরিতে সহযোগিতা করেছে।
আবির্ভাবের সমন্বয়ক ইমামুল হাসান তানভির ও হাসিব আল হাসান জানান, এক হাজার বর্গফুট দীর্ঘ দেয়ালিকাটিতে দেশের বিভিন্ন প্রান্তের সাড়ে তিন হাজার লেখক ও চিত্রশিল্পীর কবিতা, গান, গল্প, ছড়া, কৌতুক, চিত্রাঙ্কন, বিয়ের গীত, লোকছড়া, শ্লোক, কথিকা ইত্যাদি স্থান পেয়েছে। আলোচনা শেষে জনপ্রিয় ব্যান্ডদল ‘সেক্টর ইলেভেন’র শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা অনুষ্ঠানটি উপভোগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় হতদরিদ্রদের নিয়ে বৈশাখী ফল উৎসব পরবর্তী সংবাদ শবে বরাত উদযাপন : বিতর্ক ও বিশ্লেষণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads