ads

শনিবার , ২০ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় হতদরিদ্রদের নিয়ে বৈশাখী ফল উৎসব

খবর টি পড়েছেন : ১৯৩
নকলায় হতদরিদ্রদের নিয়ে বৈশাখী ফল উৎসব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় দরিদ্র ও অসহায়দের বিনামূল্যে ১৫ প্রকার বৈশাখী ফল খাওয়ানোর মধ্য দিয়ে বৈশাখী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল শুক্রবার স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের সংগঠন ‘নকলা অসহায় সহায়তা সংস্থা’র উদ্যোগে জালালপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক দরিদ্র অসহায়দের নিয়ে ওই ফল উৎসব করা হয়।
ওই ফল উৎসবে উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফএম কামরুল আলম রঞ্জু, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম, প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা পারভীন, মুক্তিযোদ্ধা তপন পোদ্দার, আব্দুর মোতালেব ফালাইন্যা, সংগঠনটির সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মাকসুদা বেগম, স্বেচ্ছা সেবক সদস্য মাশিকুর রহমান, আফজাল হোসেন, হৃদয় হাসান, শাপলা, আকিদুল, শাওন, তোষান, ছানী, হৃদয়, মুন্নি, সাথীসহ স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ও বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, পহেলা বৈশাখে আমরা পান্তা ইলিশ ও বৈশাখী বিভিন্ন ফল খেয়ে একদিনের বাঙালি সাজতে চেষ্টা করি। কিন্তু দরিদ্র ও অসহায়রা তা পারে না, তারা কিনতে পারে না দেশীয় বৈশাখী ফল। তাই বরাবরের ন্যায় এ বছরও স্থানীয় দরিদ্র ও অসহায়দের বিনামূল্যে বৈশাখী ফল খাইয়ে ফল উৎসব পালন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ আতিক পরবর্তী সংবাদ শেরপুরে এক হাজার বর্গফুট দীর্ঘ দেয়ালিকা ‘বিদ্রোহী’র সমাপনী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads