ads

বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ১৫৯
শেরপুরে স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ আতিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার গাজীরখামার উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। তিনি ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষিত ও দক্ষ জাতি গঠনে বদ্ধপরিকর। এজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষাখাতকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে দক্ষ জনশক্তিতে পরিণত হবে এবং তারাই একদিন দেশ পরিচালনা করবে।
এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, গাজীরখামার ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ও হুইপকন্যা ডাঃ শারমিন সুলতানা অমি।
ওই ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ২ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ওই বিদ্যালয়ের চতুর্থ তলার নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হল। ভবনটির নির্মাণ কাজ শেষ হলে সুষ্ঠু পাঠদান কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের অভ্যন্তরিণ সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নুসরাত হত্যার বিচার দাবিতে শ্রীবরদীতে মানববন্ধন পরবর্তী সংবাদ নকলায় হতদরিদ্রদের নিয়ে বৈশাখী ফল উৎসব

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads