ads

বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নুসরাত হত্যার বিচার দাবিতে শ্রীবরদীতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ২০৫
নুসরাত হত্যার বিচার দাবিতে শ্রীবরদীতে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদরাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মূলহোতা ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন করা হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে শ্রীবরদী লোকাল বয়েজ এর ছাত্রকল্যাণ শাখার আয়োজনে পৌর শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন করা হয়।
ছাত্রকল্যাণ শাখার সমন্বয়কারী শিমুল আকন্দের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাকের মুহাম্মদ আব্দুল্লাহ দানা, সাধারন সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ। লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক এজেড রুমানের সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষও অংশ নেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ২ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা ॥ ভিক্ষা না… পরবর্তী সংবাদ শেরপুরে স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ আতিক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads