ads

বুধবার , ১৭ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৩
শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি মুজিবনগর দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলকে আত্মনিয়োগ করার উপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, সিনিয়র সাংবাদিক তালাপতুফ হোসেন মঞ্জু, আব্দুর রহিম বাদল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিসি মেজবাউল আলম ভুইয়া। ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল হক মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, সওজ’র নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে মুজিবনগর দিবসের প্রেক্ষাপটের উপর একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে বৃদ্ধের আত্মহত্যা পরবর্তী সংবাদ শেরপুরে এক হাজার বর্গফুট দীর্ঘ ‘বিদ্রোহী’ দেয়ালিকা প্রদর্শনী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads