ads

বুধবার , ১৭ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এক হাজার বর্গফুট দীর্ঘ ‘বিদ্রোহী’ দেয়ালিকা প্রদর্শনী

খবর টি পড়েছেন : ৩৫৯
শেরপুরে এক হাজার বর্গফুট দীর্ঘ ‘বিদ্রোহী’ দেয়ালিকা প্রদর্শনী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের দীর্ঘতম দেয়ালিকার দাবি আয়োজকদের

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ ‘স্বকীয় সংস্কৃতি উন্মেষের জন্যই আমাদের আবির্ভাব’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে সমকাল সুহৃদ সমাবেশ,এসডিডিএফ, জনউদ্যোগে, কিআ বুক ক্লাব, ভিক্টোরিয়ান ক্লাব, সরকারি কলেজ ডিবেটিং ক্লাব ও রোটারেক্ট ক্লাবের সহযোগিতায় ও আবির্ভাব’র উদ্যোগে দু’দিনব্যাপী এক বিশাল দেয়ালিকার প্রদর্শনী করা হয়েছে। ওই সংগঠনগুলোর একদল তরুণ স্কুল-কলেজের শিক্ষার্থী প্রায় ৩ মাসের প্রচেষ্টায় ‘বিদ্রোহী’ নামে ওই দেয়ালিকার কাজ সম্পন্ন করে। এটি এক হাজার বর্গফুট দীর্ঘ। আয়োজকদের দাবি, এটি দেশের দীর্ঘতম দেয়ালিকা। ইতোপূর্বে এত বড় দেয়ালিকা কোথাও প্রকাশিত হয়নি।
ওই দেয়ালিকাকে বর্ণাঢ্য করতে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত কাজ করেছে শতাধিক তরুণ-তরুণী। দেয়লিকাতে স্বরচিত কবিতা, গান, গল্প,ছড়া, কৌতুক, চিত্রাঙ্কন, বিয়ের গীত, লোকছড়া, শ্লোক ও কথিকাসহ হাজারো লেখা স্থান পেয়েছে।
১৬ এপ্রিল মঙ্গলবার ডিসি উদ্যানে ওই দেয়ালিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। ওইসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ বিল্লাল হোসেন। সমকাল সুহৃদ সমাবেশ সরকারি কলেজ শাখার সভাপতি শুভঙ্কর সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রহিম বাদল, দেবাশীষ ভট্টাচার্যসহ আয়োজক কমিটির সদস্যরা।
দেয়ালিকার আয়োজকরা জানান, ১৪২৬ বঙ্গাব্দকে স্মরণীয় করে রাখতে আমরা ৩ মাসের চেষ্টায় এ দেয়ালিকা প্রকাশ করেছি। জেলার প্রায় সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এতে লেখা দিয়েছে। আবহমান বাঙালী সংস্কৃতি, আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান, হারিয়ে যাওয়া বিয়ের গান, শ্লোকসহ অনেক দুর্লভ লেখা এ দেয়ালিকাতে স্থান পেয়েছে। বুধবার পর্যন্ত দেয়ালিকা প্রদর্শন করা হবে। পরে এটি সংরক্ষণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ কৃষি ভর্তুকি নিয়ে কোনো অনিয়ম বরদাশত করা হবে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads