ads

বুধবার , ১৭ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কৃষি ভর্তুকি নিয়ে কোনো অনিয়ম বরদাশত করা হবে না ॥ ঝিনাইগাতীতে সাংসদ চাঁন

খবর টি পড়েছেন : ১৫৩
কৃষি ভর্তুকি নিয়ে কোনো অনিয়ম বরদাশত করা হবে না ॥ ঝিনাইগাতীতে সাংসদ চাঁন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Exif_JPEG_420

Shamol Bangla Ads

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন বলেছেন, কৃষকদের ভর্তুকি ও গরিব-দুঃখী মানুষের অধিকার নিয়ে কোন প্রকার অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না। তিনি ১৭ এপ্রিল বুধবার ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি প্রণোদনার আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। ওইসময় তিনি বলেন, শুধু কৃষক নয়, দরিদ্র নিপীড়িত মানুষের নামে বরাদ্দ বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও ভিজিবি কার্ড নিয়ে কোন প্রকার দুর্নীতি করা হলে কাউকে ছাড় দেয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা জাসদের সাধারন সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি সাহাজ উদ্দিন সাজু প্রমুখ। পরে আনুষ্ঠানিকভাবে ৭৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি বীজ, ১৫ কেজি ডিএপি, ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এক হাজার বর্গফুট দীর্ঘ ‘বিদ্রোহী’ দেয়ালিকা প্রদর্শনী পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মুজিব নগর দিবস উদযাপিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads