ads

মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

খবর টি পড়েছেন : ১৫৩
নকলায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ প্রধান শিক্ষকের নানা অনিয়ম, অসঙ্গতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে শেরপুরের নকলা উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ১৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার নারায়খোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় চত্ত্বরে বিক্ষোভ করে। শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে যোগ দেন অভিভাবকগণও।
শিক্ষার্থীদের অভিযোগ, ফরম পূরণ, রেজিস্ট্রেশন ফি, মাসিক বেতন, পরীক্ষা ফিসহ নানা খাতে বিনা রশিদে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বিদ্যালয়টিতে। আর এসব করছেন স্বয়ং প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। প্রধান শিক্ষক নিজের প্রভাব ধরে রাখার জন্য স্কুল পরিচালনা কমিটি গঠনেও তালবাহানা করছে বলেও অভিযোগ করে তারা। শিক্ষার্থীদের এসব অভিযোগ সঠিক বলে জানান অভিভাবকগণও। তারাও শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভরতরা প্রধান শিক্ষকের অনিয়মের তদন্ত এবং তার দ্রুত অপসারণ দাবি করেন।
এদিকে অভিযোগের বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি সব কিছু করছেন নিয়মানুযায়ীই। এগুলো মূলত তার বিরুদ্ধে ষড়যন্ত্র।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদে আদিবাসীদের অংশগ্রহণ বাড়াতে মতবিনিময় সভা পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads