ads

বুধবার , ১০ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা ১৮ এপ্রিল

খবর টি পড়েছেন : ১৭৬
বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা ১৮ এপ্রিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ৩০ মে বৃহস্পতিবার ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট ২০১৯। আগামী ১৮ এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটি নিশ্চিত করেছেন জাতীয় দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন।

Shamol Bangla Ads

বিশ্বকাপ উপলক্ষ্যে আইসিসির নিয়ম অনুযায়ী ২৩ এপ্রিলের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে অংশ গ্রহণকারী ১০টি দলকে। আগামী ১৫ এপ্রিল সোমবার দল ঘোষণা করার কথা রয়েছে ভারতের। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ইতিমধ্যেই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

তবে বিশ্বকাপে বাংলাদেশ দলে কারা থাকছেন এটা নিয়ে সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বাইর থেকে হঠাৎ করে কেউ এসে যে বিশ্বকাপ খেলবে সেই সুযোগ আমি দেখছি না। যারা নিয়মিত খেলে চলছেন তারাই দলে সুযোগ পাবে।

Shamol Bangla Ads

বিশ্বকাপ দল নিয়ে বিসিবি সভাপতি প্রাথমিক ধারণা দেন। পাপনের ভাষ্যমতে এবারের বিশ্বকাপে থাকতে পারেন- তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতরা।

উল্লেখ্য, আগামী ২ জুন রবিবার বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চেন্নাইয়ের কাছে উড়ে গেল কলকাতা পরবর্তী সংবাদ প্রকাশ হচ্ছে জয়ার বিউটি সার্কাস ছবির গান

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads