ads

বুধবার , ১০ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রকাশ হচ্ছে জয়ার বিউটি সার্কাস ছবির গান

খবর টি পড়েছেন : ২১১
প্রকাশ হচ্ছে জয়ার বিউটি সার্কাস ছবির গান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত এবং মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ ছবির প্রচারণা শুরু হয়েছে কিছুদিন আগে। এবার ছবিটির গান প্রকাশ হচ্ছে বলে জানিয়েছেন এর নির্মাতা।

Shamol Bangla Ads

ছবিটিতে ৩টি গান ব্যবহার করা হয়েছে। গানগুলোয় কণ্ঠ দিয়েছেন চিরকুট ব্যান্ডের সুমী, অ্যাসেজ ব্যান্ডের জুনায়েদ ইভান ও পার্থ। পরিচালক জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে একটি করে গান প্রকাশ হবে অনলাইনে।

এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী ছবিটির প্রচারণা শুরু করেছি। এ মাসের শেষ সপ্তাহে ছবিটি সেন্সরে দেয়ার পরিকল্পনা করেছি। তার আগেই ৩টি গান প্রকাশ করব। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর মুক্তির তারিখ জানাব।’

Shamol Bangla Ads

সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘আমার অভিনয় জীবনের সেরা কাজ এটি। সার্কাস দেখার সুযোগ এর আগে কখনও ছিল না। এ ছবিতে অভিনয় করতে গিয়ে সার্কাস সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করি। অভিনয়শিল্প একজন শিল্পীকে এমন এক জায়গায় নিয়ে যায়, যা সেই শিল্পী কখনও ভাবে না। ছবিটি আমার মননে মিশে গেছে। আশা করছি, দর্শক খুব আগ্রহ নিয়েই ছবিটি দেখবেন।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা ১৮ এপ্রিল পরবর্তী সংবাদ আগামী মাসে আড়াই হাজার প্রতিষ্ঠান এমপিওভুক্তি : শিক্ষামন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads