ads

বুধবার , ১০ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চেন্নাইয়ের কাছে উড়ে গেল কলকাতা

খবর টি পড়েছেন : ১৪৪
চেন্নাইয়ের কাছে উড়ে গেল কলকাতা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কলকাতা নাইট রাইডার্স তারকা আন্দ্রে রাসেলের ‌ব্যাট চেন্নাইয়ের বিপক্ষেও হেসেছে। দলের প্রায় অর্ধেক রানই করেছেন রাসেল। কিন্তু ধোনীর দলের সঙ্গে পেরে ওঠেনি তারা। পেরে ওঠার কথাও না। রাসেল ভালো খেললেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে তার দল কলকাতা। পরে ব্যাট করে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে চেন্নাই। পয়েন্ট টেবিলে উঠে গেছে শীর্ষে।

Shamol Bangla Ads

৯ এপ্রিল মঙ্গলবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমে বাট করে আসরে এখন পর্যন্ত দারুণ খেলা কলকাতা ৯ উইকেট হারিয়ে ১০৮ রান তোলে। দলের হয়ে ঝড় তুলতে অভ্যস্ত রাসেল ৪৪ বলে ৫০ রানের হার না মানা ইনিংস খেলেন। তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান দিনেশ কার্তিকের ১৯। এর বাইরে দশের কোটায় যেতে পারেন শুধু রবিন উত্থাপ্পা (১১)।

জবাবে ব্যাট করতে নেমে ৩৫ রানের মধ্যে শেন ওয়াটসন এবং সুরেশ রায়নাকে হারায় চেন্নাই। তারা যথাক্রমে ১৭ ও ১৪ রান করেন। পরে ডু প্লেসিসের ৪৩ এবং আম্বাতি রাইডুর ২১ রানরে সুবাদে জয়ের প্রান্তে এসে যায় চেন্নাই। শেষ দিকে এসে রাইডু আউট হয়ে গেলে ডু প্লেসিসকে নিয়ে ম্যাচ জিতে ফেরেন কেদার যাদব। হাতে ছিল আরও ১৬ বল।

Shamol Bangla Ads

চেন্নাইয়ের হয়ে স্পিনাররা এ ম্যাচে দুর্দান্ত বোলিং করেন। চেন্নাইয়ের উইকেটই মূলত স্পিন উইকেট। তবে পেসার দিপক চাহার ৪ ওভারে ২০ রানে নেন তিন উইকেট। বাকি ছয় উইকেটের দুটি করে হরভজন সিং ও ইমরান তাহিরের ঝুলিতে যায়। একটি রবীন্দ্র জাদেজা এবং একজন রান আউটে কাটা পড়েন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হ্যাজার্ডের জোড়া গোলে তিনে উঠে এলো চেলসি পরবর্তী সংবাদ বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা ১৮ এপ্রিল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads