ads

মঙ্গলবার , ৯ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হ্যাজার্ডের জোড়া গোলে তিনে উঠে এলো চেলসি

খবর টি পড়েছেন : ১৪০
হ্যাজার্ডের জোড়া গোলে তিনে উঠে এলো চেলসি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে নিজের সেরা গোলটি করলেন ইডেন হ্যাজার্ড। বলতে গেলে একক নৈপুণ্যেই জেতালেন চেলসিকে। স্ট্যামফোর্ড ব্রিজে ৮ এপ্রিল সোমবার রাতে বেলজিয়ান মিডফিল্ডারের জোড়া গোলে ভর করেই ওয়েস্ট হামকে ২-০ ব্যবধানে হারিয়েছে মাওরিসিও সাররির দল। এতে পয়েন্ট তালিকায় ৩ নাম্বারে উঠে এসেছে তারা।

Shamol Bangla Ads

ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যেতে পারতো চেলসি। দূর থেকে নেয়া এনগালো কাঁতের বাঁ পায়ের জোড়ালো শট একটুর জন্য গোলপোস্ট পায়নি। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি চেলসিকে। ম্যাচের ২৪তম মিনিটে ওয়েস্ট হামের ৫ জন খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে চোখ ধাঁধানো এক গোল করেন হ্যাজার্ড। চেলসি এগিয়ে যায় ১-০তে।

২ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হতে পারতো। হ্যাজার্ডই বল বাড়িয়ে দিয়েছিলেন গঞ্জালো হিগুয়েনকে। আর্জেন্টাইন স্ট্রাইকার বক্সের বাঁ প্রান্ত থেকে শটও নিয়েছিলেন, ওয়েস্টহাম গোলরক্ষক সেটা এক হাতে কোনোমতে ঠেকিয়ে দেন।

Shamol Bangla Ads

এরপর আক্রমণ পাল্টা আক্রমণ চলেছে। ম্যাচ তখন প্রায় শেষের দিকে। ৯০তম মিনিটে রস বার্কলির ক্রস ডি-বক্সের মধ্যে রিসিভ করে ডান পায়ের কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন হ্যাজার্ড।

ওই জয়ের পর ৩৩ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে চেলসি। সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লিভারপুল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দাপুটে জয়ে শীর্ষে কলকাতা পরবর্তী সংবাদ চেন্নাইয়ের কাছে উড়ে গেল কলকাতা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads