ads

সোমবার , ৮ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দাপুটে জয়ে শীর্ষে কলকাতা

খবর টি পড়েছেন : ২২৮
দাপুটে জয়ে শীর্ষে কলকাতা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ক্রিস লিন ও নারাইনের ব্যাটিং নৈপুণ্যে রাজস্থানকে উড়িয়ে দাপুটে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করা রাজস্থান নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে ও ৩৭ বল বাকি থাকতে ১৪০ করে সহজ জয় তুলে নেয় কলকাতা। এরফলে ৫ম ম্যাচে ৪র্থ জয়ে পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান দখল করেছে দুইবারের শিরোপাজয়ীরা।

Shamol Bangla Ads

১৪০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ক্রিস লিন ও নারাইন ব্যাটে চলে সুনামি ঝড়। ৮.৩ ওভারে ৯১ রানের জুটি গড়েন তারা। তবে ৩ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করে শ্রেয়াস গোপালের বলে স্টিভেন স্মিথকে ক্যাচ দেন নারাইন। ২৫ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৭ রান করেন তিনি।

এরপর আইপিএল ক্যারিয়ারের ৭তম হাফ সেঞ্চুরির দেখা পান ক্রিস লিন। ৩২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫০ করে গোপালের বলে আউট হন লিন। শেষ দিকে রবিন উথাপ্পা (২৬) ও শুবমান গিলের (৬) অপরাজিত ব্যাটিংয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়েন সফরকারীরা।

Shamol Bangla Ads

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক আজিনকা রাহানের উইকেট হারায় রাজস্থান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৭২ রান তোলেন জস বাটলার ও স্টিভেন স্মিথ।

বাটলার ৩৪ বলে ৩৭ করে বিদায় নিলেও হাফ সেঞ্চুরি তুলে নেন স্মিথ। তিনি শেষ পর্যন্ত ৫৯ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসটিতে ছিল ৭টি চার ও ১টি ছক্কার মার। তবে মন্থর ব্যাটিং করায় দলীয় ইনিংস বড় হয়নি স্বাগতিক দলটির। কলকাতা বোলারদের মধ্যে হ্যারি গার্নি সর্বোচ্চ দু’টি উইকেট পান। এছাড়া একটি উইকেট পান প্রসিধ ক্রিশনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক ক্রীড়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা পরবর্তী সংবাদ হ্যাজার্ডের জোড়া গোলে তিনে উঠে এলো চেলসি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads