ads

শনিবার , ৬ এপ্রিল ২০১৯ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক ক্রীড়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৬, ২০১৯ ১:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ‘ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি’-এ শ্লোগানে শেরপুরে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে। ৬ এপ্রিল শনিবার সকালে কালেক্টরেট চত্বরে র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এ.জেড মোরশেদ আলী। ওইসময় জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
র‌্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ডিএসএ-ডিএফএ কর্মকর্তা, বিভিন্ন ক্লাব-সংস্থা, একাডেমীর ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা অংশগ্রহণ করেন। পরে শেরপুর সরকারি কলেজ মাঠে এ উপলক্ষে লাল দল ও সবুজ দলের মাঝে এক প্রীতি ভলিভল খেলা অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!