ads

মঙ্গলবার , ২৬ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

খবর টি পড়েছেন : ২৭৩
শ্রীবরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ স্বাধীনতা স্মৃতি চারণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে শেরপুরের শ্রীবরদীতে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে পৌর শহরের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করে শুরু হয় দিনের নানা কর্মসূচী। ওইসব কর্মসূচীর সূচনা করেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফ হোসেন খোকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর, পৌরসভার মেয়র আবু সাইদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন তালুকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আমিন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, একাডেমিক সুপারভাইজার মোশারাফ হোসেন, সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, জেলা পরিষদের মহিলা সদস্য কোহিনুর বেগম, জেলা পরিষদ সদস্য আবু জাফর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলশ শাহিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহুল আমিন কালাম, সাধারণ সম্পদক ও কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল। এছাড়াও পৌরসভা, জেলা আওয়ামীলীগ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সামাজিক সংগঠন লোকাল বয়েজ, প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় কুচকাওয়াজ। এতে কমান্ড পরিচালনা করেন সিনিয়র এসআই মিল্টন মন্ডল। এর পর শান্তির পায়রা উড়িয়ে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সভাপতি।এর পর এক এক করে শারীরিক কসরত, ডিস্পেø ও সংগীত সহ স্বাধীনতার স্মৃতি বিজরিত বিভিন্ন ঘটনার চিত্র তুলে ধরে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এ সময় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। তার স্বপ্ন পূরণ করছেন তার যোগ্য মেয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন আওয়ামীলীগ ক্ষমতায় এসে দেশের উন্নয়ন হয়েছে। আমরা সহযোগিতা করলে দেশ আরো এগিয়ে যাবে। বঙ্গবন্ধ স্বপ্ন সোনার বাংলা গড়ে ওঠবে। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তঅ সেঁজুতি ধর। এ সময় থানা অফিসার ইনচার্জ রহুল আমিন তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে ভোরে শহীদদের কবরস্থান জিয়ারত করা হয়। দুপুরে পৌরশহরের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন এমপি প্রকৌশলী একেএম ফজলুল হক চান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর ও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রহুল আমিন তালকুদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বিকালে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করছেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জলন ও গীতিআলেখ্য পরবর্তী সংবাদ শেরপুরে গণহত্যা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads