স্টাফ রিপোর্টার ॥ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা উদীচীর সহযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ সোমবার সন্ধ্যায় জেলা উদীচীর সভাপতি তপন সারওয়ারের সভাপতিত্বে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে আয়োজিত ওই অনুষ্ঠানে দেশাত্ববোধক গান, গীতিআলেখ্য ও কবিতা পাঠ করেন উদীচীর শিল্পীরা। ওইসময় জেলা উদীচীর সাধারণ সম্পাদক রিতেশ কর্মকার, অধ্যাপক শিব শংকর কারুয়া শিবুসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রজেক্টরের মাধ্যমে ২৫ মার্চ গণহত্যা দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পরে এক আলোর মিছিল বের করা হয়।
























