স্টাফ রিপোর্টার ॥ ২৫ মার্চ কালোরাত এবং নিরীহ বাঙালির ওপর পাকহানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যায় শহীদদের স্মরণে শেরপুরে মোমবাতি প্রজ্জলন ও গীতিআলেখ্য অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ সোমবার রাতে শহরের থানা মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদ’র ব্যানারে আয়োজিত ওই আলোক প্রজ্বলন অনুষ্ঠানে হুইপ আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসাদুজ্জামান রওশন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। আর্তনাদের সমন্বয়ক সারোয়ার হোসেন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে তাতী লীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা, আর্তনাদের প্রতিষ্ঠাতা সভাপতি সোবহান উদ্দিন জিহান, আহবায়ক কামরুজ্জামান কাকনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























